You have reached your daily news limit

Please log in to continue


বিএনপি সরকারের ১০০ দিন: বৈশ্বিক সংকটে কঠিন ভারসাম্যের কূটনীতি

দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনেই কঠিন বৈশ্বিক পরিস্থিতির মুখে পড়েছে নতুন বিএনপি সরকার। একদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ, অন্যদিকে বড় শক্তিগুলোর মধ্যে ভূরাজনৈতিক প্রতিযোগিতা—এর যাঁতাকলে পড়ে দেশের ভেতরে জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ বাড়ছে।

ক্ষমতায় এসে বড় ধরনের সংস্কারের প্রত্যাশা তৈরি হলেও বৈশ্বিক সংকটের কারণে সরকারকে শুরুতেই কূটনৈতিকভাবে সংকট সামাল দেওয়ার দিকে মনোযোগ দিতে হয়েছে।

নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে টেকনোক্র্যাট পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে অনেককে চমকে দেয়। তবে নিজের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি পুরোপুরি গুছিয়ে ওঠার আগেই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়তে হয়েছে নতুন পররাষ্ট্রমন্ত্রীকে।

যুদ্ধ ও জ্বালানি সংকট

ইরানকে ঘিরে যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চলের অস্থিরতায় বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে পড়ে। কারণ বাংলাদেশ জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও সার আমদানির ওপর অনেক বেশি নির্ভরশীল।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসীর মতে, সরকারের প্রথম কাজ ছিল বিকল্প সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা এবং জ্বালানি আমদানি স্থিতিশীল রাখা। স্বল্পমেয়াদি ঋণ নিয়ে হলেও সরকার প্রাথমিক জ্বালানি সংকট সামাল দিতে পেরেছে।

একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের এই অস্থিরতা মধ্যপ্রাচ্যে থাকা লাখ লাখ বাংলাদেশি অভিবাসী শ্রমিকের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। অনেক শ্রমিক চাকরি হারানোর কথা বলছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন