সাহিত্য থেকে মুখ ফেরাচ্ছে কেন ঢাকাই সিনেমা?
‘পদ্মা নদীর মাঝি’ সিনেমার কুবের, কপিলা, ‘সূর্য দীঘল বাড়ি’র জয়গুন, কিংবা 'আগুনের পরশমণি' চলচ্চিত্রের যুদ্ধকালীন পরিবার, ‘লালসালু’র মজিদ চরিত্রগুলো দর্শকের হৃদয়ে যে ছাপ ফেলেছিল, তা আজও অমলিন।
সময়ের সাথে সাথে বাংলা চলচ্চিত্রে বেড়েছে প্রযুক্তির ব্যবহার, বিনিয়োগ ও সক্ষমতা। কিন্তু শক্তিশালী সাহিত্যের গল্পনির্ভর সিনেমা কমতির দিকে।
ঢাকাই চলচ্চিত্র কি তাহলে সাহিত্যের হাত ছেড়ে দিচ্ছে?
নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক, দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের বয়ানে উঠে এসেছে এর বিভিন্ন কারণ।
নির্মাতাদের মতে, দর্শকের রুচির পরিবর্তন, পাঠাভ্যাসের সংকট, মৌলিক চিত্রনাট্যের অভাব ও প্রযোজনাগত সীমাবদ্ধতার কারণে সাহিত্যভিত্তিক চলচ্চিত্র খুব বেশি এখন আর হচ্ছে না।
প্রযোজকরা বলছেন হল সংকট ও চিত্রনাট্যের অভাবের কথা। আর চলচ্চিত্র সমালোচকদের মতে, নির্মাতাদের মৌলিক চিত্রনাট্যের দিকে যাত্রা, চলচ্চিত্রের নির্মাণভঙ্গির পরিবর্তন, আধুনিক বিশ্বায়নের যুগে সাহিত্যের আঙ্গিক ও বর্ণনাভঙ্গির সেই আবেগ দর্শকদের মধ্যে তুলে ধরা কিছুটা জটিল হয়ে ওঠায় সাহিত্য থেকে চলচ্চিত্র নির্মাণ কমেছে।
- ট্যাগ:
- বিনোদন
- সাহিত্য চর্চা
- ঢালিউড চলচ্চিত্র