You have reached your daily news limit

Please log in to continue


ব্রাজিলিয়ান কিশোর ভাঙলেন জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্লামের স্বপ্ন

২০২৩ সালের ইউএস ওপেন দিয়ে ২৪তম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন নোভাক জোকোভিচ। তারপর থেকে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লামের জন্য দীর্ঘ অপেক্ষা। তারপর একটি-দুটি নয়, ১০টি মেজর টুর্নামেন্টের আসরে খেলেও সেই অপেক্ষার অবসান ঘটাতে পারলেন না সার্ব তারকা।

ফ্রেঞ্চ ওপেনে মাত্র তিন ম্যাচ খেলেই বিদায় নিতে হলো জোকোভিচকে। ব্রাজিলিয়ান কিশোর জোয়াও ফনসেকার কাছে হেরেছেন তিনি। বিশ্বের এক নম্বর ও ফেভারিট ইয়ানিক সিনারের হারের পরের দিন বিদায় নিলেন জোকোভিচ।

অথচ প্রথম দুই সেট সার্ব তারকা জিতেছিলেন। কিন্তু ঘুরে দাঁড়ানো লড়াইয়ে ৪ ঘণ্টা ৫৩ মিনিট পর ম্যাচটি জিতে নেন ১৯ বছর বয়সী কিশোর। ২৮তম বাছাই প্রথমবার একটি মেজর টুর্নামেন্টের শেষ ষোলোতে উঠলেন। রোলাঁ গারোতে তার পরবর্তী ম্যাচ দুইবারের রানার্সআপ ক্যাস্পার রুড কিংবা আমেরিকান ২৪তম বাছাই টমি পল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন