You have reached your daily news limit

Please log in to continue


রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী, নিজেই চালালেন গাড়ি

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি স্বচক্ষে পর্যবেক্ষণ করতে পরিদর্শনে বেরিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ও সড়ক ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন রুট পরিদর্শনে বের হন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে কিনা তা দেখতে বেরিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই তাঁর গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরে দেখেছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন