You have reached your daily news limit

Please log in to continue


সড়কে কোরবানির বর্জ্য, প্রধানমন্ত্রীর নির্দেশে সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে প্রত্যাহার

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য এবং সড়কে আবর্জনা থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন