You have reached your daily news limit

Please log in to continue


পানির দামেও ক্রেতা সংকট, চামড়া পড়ে আছে রাস্তা-নদীর পাশে

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। নামমাত্র দামে চামড়া কেনার অভিযোগ করেছেন বিক্রেতারা।

মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই দামের এমন দরপতন। প্রতি পিস চামড়ায় যে দাম মিলছে, তাতে খরচই উঠছে না তাদের। পানির দরেও চামড়ার ক্রেতা না থাকায় কোথাও রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে আবার কোথাও পুকুর বা নদীর পাশে ফেলে দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ মে) কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো তথ্যে এসব চিত্র উঠে এসেছে।

রাজধানীর পোস্তায় বড় গরুর চামড়া বিক্রি করতে আসা কয়েকজন গণমাধ্যমকে জানান, একটি ভালো মানের বড় চামড়ার দাম সর্বোচ্চ ৫০০ টাকা বলা হচ্ছে। কোথাও সামান্য কাটা বা ছিদ্র থাকলে দাম নেমে যাচ্ছে ১০০ থেকে ২০০ টাকায়। এক ধরনের সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম নির্ধারণ করা হচ্ছে।

সাতক্ষীরায় কোরবানি দেওয়া পশুর চামড়া বিক্রি না হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, মৌসুমি ব্যবসায়ী ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কোনোভাবেই বিক্রি করতে না পেরে লোকসান আর দুর্গন্ধের হাত থেকে বাঁচতে জেলার বিভিন্ন স্থানে চামড়া মাটিতে পুঁতে ফেলার খবর পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন