You have reached your daily news limit

Please log in to continue


শরীয়তপুরে মরিচ খেতে পাওয়া ককটেলে উড়ে গেল কিশোরের হাত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মরিচ খেতে কুড়িয়ে পাওয়া একটি পরিত্যক্ত হাত বোমা (ককটেল) বিস্ফোরণে রাহাত মাদবর (১০) নামের এক শিশুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশও গুরুতর ক্ষতবিক্ষত হয়েছে।

পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কেউ পরিকল্পিতভাবে এই বোমা ফেলে রাখতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে জাজিরা উপজেলার চরধুপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহত রাহাত চরধুপুর গ্রামের সামসু মাদবরের ছেলে।

সকালে রাহাত বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় চাষ করা খেতে মরিচ তুলতে যায়। সেখানে পড়ে থাকা ককটেল সদৃশ একটি বস্তু দেখে কৌতূহলী হয়ে হাতে নেয়। নাড়াচাড়া করার একপর্যায়ে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই রাহাতের ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাঁ হাতসহ শরীরের বিভিন্ন অংশ স্প্লিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন