ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে পিটুনির শিকার তরুণ মারা গেল আইসিইউতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১৭:২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে পিটিয়ে আহত করা তরুণ ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।


ঈদের দিন বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছন ফতুল্লা মডেল থানার পরির্দশক (তদন্ত) আনোয়ার হোসেন।


নিহত ২১ বছর বয়সী হিরু নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা মনির হোসেনের ছেলে।


গত ২২ মে বিকেলে হিরুর বিরুদ্ধে ৬ বছর বয়সী মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। রাতে তাকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয় লোকজন।


পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় বলে জানিয়েছিল পুলিশ।


ধর্ষণের ঘটনায় পরদিন ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে হিরুকে প্রধান আসামি এবং তার বন্ধু একই এলাকার জামাল হোসেনের ছেলে মো. সোহেলকে সহযোগী হিসেবে উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও