You have reached your daily news limit

Please log in to continue


কোরবানির সময় কেঁদে ফেলতেন নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবার অনলাইনে কোরবানির গরু কিনেছেন। কারণ গরুর হাটে যাওয়ার অভ্যাস কখনো তৈরি হয়নি তার।

তিনি বলেন, ‘মানুষ কোরবানির হাটে যায়, কিন্তু আমার কখনো যেতে ইচ্ছা করেনি। গরু কোরবানি দেওয়ার সময় খুব কষ্ট হয়, কান্না পায়। ছোটবেলায় ঈদের দিন শুরু হতো কান্না দিয়ে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে তার বহুল প্রতীক্ষিত ফোক-পপ ঘরানার ‘লোকে বলে’ গানটি প্রকাশিত হয়েছে। এই গানের মাধ্যমে প্রথমবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সুরে কণ্ঠ দিলেন নুসরাত ফারিয়া। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন