You have reached your daily news limit

Please log in to continue


ইনজুরি কাটিয়ে কবে মাঠে ফিরবেন হাসান মাহমুদ?

জাতীয় দলের নিয়মিত পেসার হাসান মাহমুদ। বল হাতে গেল কয়েক বছর ধরে লাল বলের ক্রিকেটে ধারাবাহিকতার সঙ্গে খেলে চলেছেন তিনি। তবে গেল দুই মাসের বেশি সময় ধরে ইনজুরিতে ভুগছেন হাসান। যে কারণে সবশেষ দুই সিরিজে ছিলেন না এই ডানহাতি পেসার।

মূলত হাসানের হাতে টেনিস এলবোতে সমস্যা দেখা দিয়েছিল। এরপর চিকিৎসকের পরামর্শে বর্তমানে ফিট হওয়ার পথে রয়েছেন তিনি। ঈদের ছুটিতে স্ত্রীর সঙ্গে লন্ডনে রয়েছেন হাসান। জানা গেছে, মাসখানেকের ছুটিও নিয়েছেন তিনি। এরপর দেশে ফিরে মাঠে নামবেন। লন্ডনেই নিজের রিহ্যাভ পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন হাসান।

তবে ওয়ার্কলোড বিবেচনা করেই খেলতে হবে হাসানকে। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে তিনি থাকবেন কি না সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি থাকছেন না। এদিকে ঈদের ছুটি কাটিয়ে অবশ্য জাতীয় দলের ক্রিকেটাররা এক রাউন্ড ঢাকা লিগের ম্যাচ খেলবেন।

এরপর পহেলা জুন ঘোষিত হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল। সেই দলে থাকা ক্রিকেটাররা অবশ্য ৪ জুন থেকে মিরপুর শেরে-ই বাংলাতে অনুশীলন ক্যাম্প শুরু করবেন। মূলত ঘরের মাঠে অজিদের বিপক্ষে সাদা বলের লড়াইকে সামনে রেখে হবে এই প্রস্তুতি ক্যাম্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন