You have reached your daily news limit

Please log in to continue


শিশুদের জন্য সামাজিক মাধ্যম ‘ধূমপানের মতোই ক্ষতিকর’

অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার শিশুদের জন্য ধূমপানের মতোই বিপজ্জনক বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের শীর্ষ চিকিৎসকদের একটি দল।

প্রযুক্তির এই অবাধ আসক্তি তরুণ প্রজন্মের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে উল্লেখ করে তা প্রতিরোধে আইনপ্রণেতাদের দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের জ্যেষ্ঠ চিকিৎসকরা।

রয়টার্স লিখেছে, অনলাইনে শিশুদের সুরক্ষার বিষয়ে সরকারের এক পরামর্শমূলক সভা মঙ্গলবার শেষ হতে যাচ্ছে, যেখানে শিশুদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাবের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছে ‘অ্যাকাডেমি অফ মেডিকেল রয়াল কলেজেস’।

সংগঠনটি বলেছে, “চিকিৎসা পেশার সঙ্গে জড়িয়ে থাকা সবাইকে এক সুতায় বাঁধার ক্ষেত্রে সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব ধূমপান বা গাড়িতে সিটবেল্ট বাঁধার নিয়মের মতোই বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।”

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ২৩টি রয়াল মেডিকেল কলেজ ও ফ্যাকাল্টিদের প্রতিনিধিত্বকারী এ সংগঠনটি আরও বলেছে, “প্রযুক্তি ও ইলেকট্রনিক ডিভাইসের প্রতি অবাধ আসক্তি শিশু ও তরুণদের স্বাস্থ্যের ওপর যে মারাত্মক প্রভাব ফেলছে তা নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে চিকিৎসকরা যেভাবে ঐক্যবদ্ধ করেছে তা খুব কম ইস্যুতেই দেখা গিয়েছে।”

জরিপে অংশ নেওয়া ১৩২ জন চিকিৎসকের মধ্যে অর্ধেকেরও বেশি বলেছেন, তারা প্রতি সপ্তাহে অন্তত এমন এক ঘটনা পান, যা প্রযুক্তি ও ডিভাইসের কারণে হওয়া স্বাস্থ্যগত ক্ষতির সঙ্গে সম্পর্কিত। আর এক-তৃতীয়াংশেরও বেশি চিকিৎসক সপ্তাহে একাধিকবার এ ধরনের ক্ষতির প্রমাণ পাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন