রেডিটের আদলে ফোরাম অ্যাপ চালু করল মেটা, তবে...

প্রথম আলো প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১৪:৩৯

সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে কমিউনিটিভিত্তিক আলোচনার অভিজ্ঞতা দিতে পরীক্ষামূলকভাবে ‘ফোরাম’ অ্যাপ চালু করছে মেটা। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এর আদলে তৈরি অ্যাপটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ অনুযায়ী বিভিন্ন কমিউনিটিতে যুক্ত হয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন তথ্য জানতে পারবেন।


মেটার তথ্যমতে, বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইফোন ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে ফোরাম অ্যাপ ব্যবহার করতে পারছেন। অ্যাপটি ব্যবহারের জন্য নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করতে হবে। লগইনের পর বিভিন্ন ফেসবুক গ্রুপের পোস্ট আলাদা একটি ফিডে দেখা যাবে। অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা ভাইরাল বা ট্রেন্ডিং আধেয় বা কনটেন্টের পরিবর্তে বিভিন্ন বিষয়ে একে অপরের সঙ্গে আলোচনা করতে পারেন।


ফোরাম ব্যবহারকারীরা চাইলে নিজেদের পরিচয় গোপন রেখে ছদ্মনামে পোস্ট করতে পারবেন। তবে তাঁদের কার্যক্রমের সব তথ্য ফেসবুক অ্যাকাউন্ট ও গ্রুপের সঙ্গে যুক্ত থাকবে। ফোরামে প্রকাশিত পোস্ট মূল ফেসবুক প্ল্যাটফর্মের সংশ্লিষ্ট গ্রুপেও দেখা যাবে। অ্যাপটির প্রোফাইল বিভাগে ব্যবহারকারীর গ্রুপ কার্যক্রম ও পোস্টের ইতিহাসের বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও