কাস্টার্ড সেমাইয়ের রেসিপি দেখে নিন

প্রথম আলো প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১৪:৩৮

কাস্টার্ড সেমাইয়ের রেসিপি দিয়েছেন কানিজ ফাতেমা।


কাস্টার্ড সেমাই


উপকরণ:



  • লাচ্ছা সেমাই ৪০০ গ্রাম

  • ঘি ৩ টেবিল চামচ

  • গুঁড়া দুধ ২ কাপ

  • চিনি আধা কাপ

  • তরল দুধ ১ লিটার

  • কনডেন্স মিল্ক ১ কাপ

  • এলাচি ২টি

  • দারুচিনি ১টি

  • কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ

  • কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ

  • ক্রিম আধা কাপ

  • কাজুবাদামকুচি

  • পেস্তাবাদামকুচি পরিমাণমতো।


প্রণালি:



  • প্যানে ঘি গরম করে লাচ্ছা সেমাই, ১ কাপ গুঁড়া দুধ ও চিনি দিয়ে অল্প আঁচে লালচে করে ভেজে নামিয়ে ঠান্ডা করুন।

  • একটি পাত্রে তরল দুধ, কনডেন্সড মিল্ক, বাকি গুঁড়া দুধ, এলাচি, দারুচিনি, কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার একসঙ্গে জ্বাল দিতে হবে।

  • দুধের মিশ্রণটি ঘন হয়ে এলে ক্রিম দিন। ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা করুন।

  • পরিবেশন পাত্রে ভাজা সেমাইয়ের অর্ধেক বিছিয়ে দিন। ওপরে ঘন দুধের মিশ্রণ ও ক্রিম ঢেলে দিন।

  • এরপর বাকি সেমাই বিছিয়ে দিন। ওপরে বাদামকুচি দিয়ে সাজিয়ে দিন। ২ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও