You have reached your daily news limit

Please log in to continue


খুব অল্প সময়েই তৈরি হবে যে স্টেক

বেসিল পেস্ট টি-বোন স্টেকের রেসিপি দিয়েছেন ইন্টারন্যাশনাল কালিনারি ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী তানিয়া শারমিন।

উপকরণ:

  • টি–বোন স্টেক ৩৫০ গ্রামের পিস
  • ফ্রেশ বেসিলপাতা ১ মুঠো
  • কাজুবাদাম ২ টেবিল চামচ
  • পারমিজান চিজ অথবা দেশি পনির ২ টেবিল চামচ
  • অলিভ অয়েল ৩ টেবিল চামচ
  • রসুন ২ কোয়া
  • গোলমরিচগুঁড়া আধা চা–চামচ
  • লবণ স্বাদমতো।

প্রণালি:

  • পেস্ট বানাতে বেসিল, কাজু, রসুন, চিজ ও অলিভ অয়েল একসঙ্গে ব্লেন্ড করে নিন।
  • তারপর এক চিমটি লবণ মেশান।
  • টি–বোন স্টেকে লবণ ও গোলমরিচগুঁড়া মেশান।
  • ভালোভাবে মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করুন।
  • গ্রিলারে (না থাকলে ননস্টিক ফ্রাই প্যান) গরম করে স্টেক দিন।
  • প্রতি পাশ ৪ থেকে ৫ মিনিট মাঝারি আঁচে ভাজুন।
  • হাড়ের কারণে সময় একটু বেশি লাগবে। এটা মিডিয়াম হবে।
  • স্টেক নামিয়ে ৭ মিনিট রেস্টে রাখুন। এতে জুস ভেতরে সেট হবে।
  • ম্যাশড পটেটো ও বেসিল পেস্ট সসের সঙ্গে পরিবেশন করুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন