You have reached your daily news limit

Please log in to continue


হার্ট অ্যাটাকের পর কি ব্যায়াম ও খেলাধুলা করা উচিত

হৃদ্‌রোগ মানেই কিন্তু চিরতরে শয্যাশায়ী বা শরীর অকেজো হয়ে পড়া নয়। সঠিক নিয়ম ও বিশেষজ্ঞের পরামর্শ মেনে একজন হৃদ্‌রোগীও সাধারণ মানুষের মতো সক্রিয় জীবন যাপন করতে পারেন। হার্টে রিং পরার পরও ব্যায়াম করা নিরাপদ। এটি বরং হৃদ্‌যন্ত্রের রক্ত পাম্প করার ক্ষমতা বাড়ায় এবং দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয় প্রায় ২২ শতাংশ।

১. সহজভাবে শুরুটা হোক

হাসপাতাল থেকে ফেরার পর প্রথম কয়েক দিন কেবল শরীরকে সচল করার দিকে নজর দিন।

  • হালকা কাজ: বাড়ির ভেতর অল্প হাঁটাচলা বা সহজ গৃহস্থালি কাজ দিয়ে শুরু করুন।
  • সিঁড়ি ব্যবহার: খুব ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওঠানামা করা যেতে পারে। হাঁপিয়ে উঠলে সঙ্গে সঙ্গে বিশ্রাম নিতে হবে। তবে চিকিৎসকের অনুমতি ছাড়া ঘর মোছা, ভ্যাকুয়াম বা লন পরিষ্কারের মতো ভারী কাজ থেকে বিরত থাকুন।

২. হাঁটা সবচেয়ে নিরাপদ

হৃদ্‌রোগীদের জন্য হাঁটা সবচেয়ে কার্যকর ব্যায়াম। রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে এটি ম্যাজিকের মতো কাজ করে।

  • সময় ও গতি: দিনের শুরুতে ৫ থেকে ১০ মিনিট সমতল জায়গায় আরামদায়ক গতিতে হাঁটুন। কয়েক সপ্তাহ পর সময় বাড়িয়ে ৩০ মিনিটে নিয়ে যান।
  • ওয়ার্মআপ ও কুলডাউন: হাঁটার শুরুতে পাঁচ মিনিট শরীর গরম করে নিন এবং শেষে পাঁচ মিনিট ধীরে হেঁটে শরীর শীতল করুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন