জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষ নিয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে, এটাকে সাধুবাদ জানাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর দূরদর্শী ও রণকৌশলী
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি লিখেছেন, সরকার এর মাধ্যমে জানান দিল যে, এই সরকারের হায়ার করা পররাষ্ট্রমন্ত্রী মি. খলিল সাহেব আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছেন, তার ধারাবাহিকতায় এই মহিষ ডিপ্লোম্যাসি।
তিনি লেখেন, চুক্তি অনুযায়ী এই সরকারকে আমেরিকার স্বার্থ রক্ষা করতে হবে, তারই নিদর্শন হিসেবে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে দেশবাসীকে দেখার এবং প্রতিনিয়ত স্মরণ করার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।