এবার সবাই নির্দিষ্ট সময়ে গ্রামের বাড়িতে পৌঁছেছে : রিজভী

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১৪:২৩

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের অত্যন্ত দৃঢ় হস্তক্ষেপ ছিল বলেই এবার যানজট প্রলম্বিত হতে পারেনি। তিনি বলেন, অল্প কিছু সময় পরেই যানজট নিরসন হয়ে গেছে। ফলে এবারে কেউ শোনেননি যে, ঘরমুখো মানুষ ঈদের দিন সকালে গিয়ে পৌঁছেছে। সবাই নির্দিষ্ট সময়ে তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছে এবং তারা ঈদের নামাজ আদায় করে কোরবানি দিয়েছে। 


শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 


রুহুল কবির রিজভী বলেন, অতীতের অনেক সময়ের তুলনায় বর্তমান সরকারের আমলে আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক অনেক ভালো। কারণ এখানে খুব ক্লোজ মনিটরিং রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি একটা মোটামুটি পর্যায়ে আছে; কেননা একটি রাষ্ট্র, সমাজের তো সবাই ফেরেশতা হয়ে যাবে না। কিন্তু আপনি দেখুন এর আগে কী ভয়াবহ যানজট হয়েছে। কীভাবে এই গরুর হাটগুলোতে চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়েছে। কিন্তু এবারে শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। 


কোরবানির বর্জ্য পরিষ্কারে দুই সিটি কর্পোরেশনের প্রশংসা করে বিএনপির এই মুখপাত্র বলেন, দারুণভাবে কাজ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বিকেলের মধ্যে বিভিন্ন পাড়ায় মহল্লায় ঢুকে মেইন রোডের ধার দিয়ে, যেখানে কোরবানি হয়েছে সেই বর্জ্যগুলো তুলে নিয়ে গিয়ে সেখান থেকে অপসারণ করেছে। আগে তো আমরা এই ধরনের দেখিনি। তার মানে সরকার সবকিছুই খুব দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যা নিরসনে দ্রুতগতিতে সেখানে কাজ করছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও