You have reached your daily news limit

Please log in to continue


সিলেটে হামের লক্ষণ নিয়ে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মারা যাওয়া নয় মাস বয়সী আরিম সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা ইমরান আহমদের ছেলে।

হাম নিয়ে স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ২০৫ জন রোগী।

এ ২৪ ঘণ্টায় সন্দেহভাজন রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ জন।

এছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত বিভাগে মোট ১৬৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে বলে জানান হয়েছে প্রতিবেদনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন