You have reached your daily news limit

Please log in to continue


সাভার ট্যানারিতে ঢুকেছে প্রায় ৫ লাখ কাঁচা চামড়া

ঈদুল আজহার প্রথম দিন থেকেই ঢাকার সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে ব্যাপক পরিমাণ কোরবানির পশুর কাঁচা চামড়া প্রবেশ করেছে। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, শনিবার (৩০ মে) চামড়া আসার প্রবাহ অব্যাহত থাকবে।

শুক্রবার (২৯ মে) বেলা ১১টা পর্যন্ত শিল্পনগরীতে এসেছে ৪ লাখ ৯১ হাজার ৯৪৯টি কাঁচা চামড়া। এর আগে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে রাত ১টা পর্যন্ত এসেছিল ২ লাখ ২২ হাজার ২৩৩টি চামড়া।

সরেজমিনে শিল্প নগরীতে দেখা যায়, দিনভর ট্যানারিগুলোতে একের পর এক ট্রাকে করে চামড়া প্রবেশ করছে। শিল্প নগরীর প্রধান ফটক থেকে শুরু করে ট্যানারির ভেতর পর্যন্ত কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। চামড়া আনলোড, সংরক্ষণ ও লবণজাত করার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

চামড়া শিল্প নগরীর বিসিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাইয়ান জানান, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত মোট ১ হাজার ৫২৯টি ট্রাকে করে শিল্পনগরীতে এসেছে ৪ লাখ ৯১ হাজার ৯৪৯টি কাঁচা চামড়া। এর মধ্যে গরু ও মহিষের চামড়া রয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৮৫৯টি এবং ছাগল-ভেড়ার চামড়া ১৬ হাজার ৯০টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন