You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা চুক্তিতে যা থাকছে

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানোর একটি কাঠামোগত চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এতে চূড়ান্ত অনুমোদন দেননি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক নিয়ে নীতিগতভাবে একমত হয়েছে, যা যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়াবে।

তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চুক্তিতে স্বাক্ষরের সিদ্ধান্ত নেননি।

সাংবাদিকদের তিনি বলেন, ঠিক কখন বা আদৌ প্রেসিডেন্ট এমওইউতে স্বাক্ষর করবেন কি না, তা বলা কঠিন। কিছু ভাষাগত বিষয় নিয়ে এখনো আলোচনা চলছে। তবে আমরা অনেক অগ্রগতি করেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন