You have reached your daily news limit

Please log in to continue


ঘোষণায় শতভাগ অপসারণ, বাস্তবে ঢাকার অনেক এলাকা এখনো বর্জ্যের ভাগাড়

ঈদের দিন ঢাকার শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। তবে সেই ঘোষণা বাস্তবে পুরোপুরি কার্যকর হয়নি। 

ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) রাজধানীর পূর্ব রামপুরা, মালিবাগ হাজীপাড়া ও খিলগাঁও তালতলা এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন সড়ক, অলিগলি ও বাসার সামনে এখনো পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য।

সবচেয়ে বেশি বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে পূর্ব রামপুরা এলাকায়। সেখানকার প্রায় প্রতিটি বাসার সামনেই পশুর নাড়িভুঁড়ি, রক্তমাখা মাটি ও অন্যান্য বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। এতে পুরো এলাকাজুড়ে কোরবানির বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। কোথাও কোথাও এসব বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

পূর্ব রামপুরার জাকের গলির বাসিন্দা মো. আল আমিন বলেন, সিটি করপোরেশন বলেছিল রাতের মধ্যেই সব বর্জ্য পরিষ্কার করা হবে। কিন্তু রাত গড়িয়ে সকাল হয়েছে, ময়লা তো কমতে দেখছি না। কোরবানির বর্জ্যের দুর্গন্ধে রাস্তায় হাঁটা যাচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন