যে কারণে খাঁটি স্বর্ণে মরিচা ধরে না
প্রাচীনকাল থেকে মানুষের সবচেয়ে আকর্ষণীয় ও অমূল্য ধাতু হিসেবে পরিচিত স্বর্ণ। পৃথিবীর সকল ধাতুর মধ্যে সবচেয়ে অভিজাত ধাতু হলো স্বর্ণ।
লোহা এবং তামায় মরিচা ধরে ক্ষয়ে যায়। তবে খাঁটি স্বর্ণে তেমনটা হয় না। হাজার বছর পরও খাঁটি স্বর্ণের গয়না ঠিক উজ্জ্বল ও চকচকে থাকে। বিজ্ঞানের ভাষায় ধাতুর এই বিশেষ গুণকে বলা হয় কেমিক্যাল নোবিলিটি।
যা অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের তুলেন ইউনিভার্সিটির দুই বিজ্ঞানী সান্তু বিশ্বাস ও ম্যাথিউ এম মন্টেমোর স্বর্ণে মরিচা না ধরার পারমাণবিক রহস্য উন্মোচন করেছেন।
গবেষণার তথ্য ফিজিক্যাল রিভিউ লেটার্সে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে দেখতে পেয়েছেন, স্বর্ণে উপরিভাগের পরমাণু এমন এক অনন্য ও অবিশ্বাস্য রকমের ঠাসাঠাসি বা ঘন জ্যামিতিক নকশায় সাজানো থাকে, যার ফলে বাতাসে ভেসে বেড়ানো অক্সিজেনের অণু সেখানে কোনো ফাঁকফোকর পায় না।
অক্সিজেনের অণু যদি স্বর্ণের পরমাণুর সেই দুর্ভেদ্য প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করতে না পারে, তবে সেখানে অক্সিডেশন বা মরিচা ধরার প্রক্রিয়াটি শুরুই হতে পারে না। রসায়নবিজ্ঞানের বিভিন্ন জটিল বিক্রিয়া সম্পন্ন করার জন্য অক্সিজেন অ্যাকটিভেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মরিচা
- খাঁটি সোনা