গরমে বাইরে বেরোলে কী করবেন কী করবেন না
প্রথম আলো
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ১৮:৩৩
কড়া রোদে অল্প সময় বাইরে থাকাও কষ্টকর। সুস্থ থাকতে গরমে খুব বেশি বাইরে যেতে এবং কায়িক শ্রম করতে বারণ করেন বিশেষজ্ঞরা। তবে তারপরও ঘরের বাইরে যেতে হয়। তাই জেনে নিন এই গরমে কী করবেন, কী করবেন না।
যা করবেন
- পিপাসা না লাগলেও কিছুক্ষণ পরপর পানি খান।
- হালকা নাশতা হিসেবে খেতে পারেন টক দই-চিড়া।
- রসালো, মৌসুমি ফল শরীরের জন্য দারুণ উপকারী। রোজ কয়েকটি ফল খান। কাজের বিরতিতেও ফল খেতে পারেন।
- ডাবের পানিও খেতে পারেন কাজের ফাঁকে।
- চোখ ঢেকে রাখুন রোদচশমায়।
যা করবেন না
- একটানা লম্বা সময় বাইরে থাকতে হলেও সরাসরি রোদে থাকবেন না।
- গরমে আইসক্রিম বা কোমল পানীয় লোভনীয় হলেও পারতপক্ষে না খাওয়াই ভালো।
- গরম পরিবেশে বা গরম থেকে ফিরে অতিরিক্ত ঠান্ডা পানি বা খাবার খাবেন না।
- পথেঘাটে যেকোনো পানীয় খাবেন না। অস্বাস্থ্যকর পানীয়ের মাধ্যমে নানা রোগজীবাণু ছড়ায়।
- গাঢ় রঙের পোশাক পরবেন না।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- তীব্র গরম
- ঘুরাঘুরি
- ঘরের বাইরে