You have reached your daily news limit

Please log in to continue


মাংস কাটায় ব্যস্ত অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

পবিত্র ঈদুল আজহা উদযাপনের মূল আনন্দই লুকিয়ে থাকে পশু কোরবানি দেওয়া এবং পরবর্তীতে কোরবানির পশুর মাংস কাটার মধ্যে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এই আনন্দ থেকে পিছিয়ে থাকেন না। এবার ঈদের দিন তেমনই এক ঘরোয়া ও চিরচেনা রূপে ভক্তদের মাঝে ধরা দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। 

ঈদের দিন সামাজিক মাধ্যমে তার মাংস কাটার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক ঘরোয়া-পরিশ্রমী কন্যার রূপে ধরা দিয়েছেন অপু বিশ্বাস। বাড়ির গ্যারেজ বা গাড়ি পার্কিংয়ের খোলা জায়গায় প্লাস্টিকের ছোট টুলের ওপর বসে মাংস কাটছেন। তার পরনে ছিল জমকালো গোলাপি রঙের একটি শাড়ি এবং গলায় ও হাতে সোনার গহনা।

এ সময় সামনে রাখা একটি বড় কাঠের খণ্ড বা গুঁড়ির ওপর বেশ দক্ষ হাতেই বড় ছুরি দিয়ে মাংস সাইজ করতে দেখা যায় তাকে। তার চারপাশের চাটাইয়ের ওপর রাখা ছিল প্রচুর পরিমাণ কোরবানির কাঁচা মাংস। মাংস কাটার মতো কঠিন কাজের মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে অপুর মুখে হাসি দেখা গেছে, যা ভক্তদের বেশ নজর কেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন