You have reached your daily news limit

Please log in to continue


আর্সেনালের জার্সির আদলে পাঞ্জাবিতে ঈদের নামাজ, আলোচনায় মেয়র জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি তাঁর প্রিয় ফুটবল ক্লাব আর্সেনালের থিমযুক্ত পোশাক পরে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। গতকাল বুধবার ব্রঙ্কসে আয়োজিত ঈদের জামাতে তিনি আর্সেনালের এবারের মৌসুমের ‘অ্যাওয়ে কিট’-এর চিরচেনা রঙে তৈরি একটি ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরে যোগ দেন।

৩৪ বছর বয়সী মামদানি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে নিউইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র। ফুটবল ও সংস্কৃতির এই ব্যতিক্রমী মেলবন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঈদের নামাজ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জোহরান মামদানি বলেন, ‘আজ যখন আমরা হজরত ইব্রাহিম (আ.)-এর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তখন ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয় যে ত্যাগ কোনো বোঝা নয়। এটি নিজেকে আরও বৃহত্তর কিছুর অংশ হিসেবে দেখার একটি সুযোগ। আমাদের উচিত তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন