You have reached your daily news limit

Please log in to continue


কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের

ইরানের বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর বোমা বর্ষণের জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি নিজেই এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর আগ্রাসী আক্রমণের জবাব দিতে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে হামলা করা হয়েছে। যে ঘাঁটি থেকে বন্দর আব্বাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন ছুড়েছিল মার্কিন সেনারা, সেটিতেই হামলা হয়েছে।”

ওয়াশিংটন যদি ফের হামলা চালায়, তাহলে পরবর্তী জবাব ‘আরও নিখুঁত ও সিদ্ধান্তমূলক’ হবে বলে সতর্কবার্তাও দেওয়া হয়েছে আইআরজিসির বিবৃতিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন