You have reached your daily news limit

Please log in to continue


আইফোনের যে সুবিধা ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে

আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে। আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না আইফোনে। তাই মাঝেমধ্যেই একে অপরের তৈরি বিভিন্ন সুবিধার আদলে নিজেদের অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করে গুগল ও অ্যাপল। এরই ধারাবাহিকতায় এবার আইওএস অপারেটিং সিস্টেমের ‘কন্টিনিউটি’ সুবিধার আদলে ‘কন্টিনিউ অন’ নামের সুবিধা অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে যুক্ত করতে যাচ্ছে গুগল।

সম্প্রতি অনুষ্ঠিত গুগল আই/ও ২০২৬ সম্মেলনে অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমের বেশ কয়েকটি নতুন সুবিধা যুক্তের আভাস দিয়েছে গুগল। সেখানে ‘কন্টিনিউ অন’কে ভবিষ্যতের অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে শুরু করা কাজ অন্য ডিভাইসে গিয়ে একই অবস্থান থেকে চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ কোনো ব্যবহারকারী স্মার্টফোনে গুগল ডকসে একটি নথি সম্পাদনা শুরু করলে পরে ট্যাবলেটে গিয়ে সেটি ঠিক আগের অবস্থান থেকেই চালিয়ে নিতে পারবেন। এ ক্ষেত্রে আলাদাভাবে ফাইল খুঁজে বের করা বা নতুন করে কাজ শুরু করার প্রয়োজন হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন