You have reached your daily news limit

Please log in to continue


ঈদে স্ট্রোক ঝুঁকিতে থাকা রোগীদের দরকার বিশেষ যত্ন

ঈদ মানেই আনন্দ, পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, নানা ধরনের মুখরোচক খাবার এবং ব্যস্ততা। তবে এই আনন্দের সময়টিই অনেকের জন্য স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে যারা স্ট্রোকের ঝুঁকিতে আছেন বা আগে স্ট্রোক করেছেন।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং ওষুধে অনিয়ম-সব মিলিয়ে ঈদের সময় স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই এই সময়ে বাড়তি সতর্কতা ও বিশেষ যত্ন নেওয়া জরুরি।

কেন ঈদের সময় স্ট্রোকের ঝুঁকি বাড়ে?

ঈদের সময় সাধারণত খাবারের তালিকায় থাকে চর্বিযুক্ত মাংস, তেল-মসলাযুক্ত রান্না, মিষ্টি ও কোমল পানীয়। অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার রক্তচাপ ও কোলেস্টেরল বাড়িয়ে দেয়, যা স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। এছাড়া রাতে দেরি করে জেগে থাকা, পর্যাপ্ত পানি না পান করা এবং অতিরিক্ত ভ্রমণও শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ বা রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল রয়েছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন