আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই, কারিনাকে নিয়ে কায়সার হামিদ

প্রথম আলো প্রকাশিত: ২৮ মে ২০২৬, ১৪:৩৪

‘কোরবানি ঈদের সময় কারিনা কায়সার আমার সঙ্গে হাটে যেত, নিজে গরু, ছাগল কিনতে খুব পছন্দ করত। কিন্তু গরুর কাছাকাছি যেতে ভীষণ ভয় পেত। গাড়ির ভেতর থেকেই দেখত, কেনাবেচা উপভোগ করত।’প্রয়াত মেয়ে কারিনা কায়সারকে নিয়ে এভাবেই পবিত্র ঈদুল আজহার স্মৃতিচারণা করেছেন বাবা কায়সার হামিদ। সঙ্গে পোস্ট করেছেন মেয়ের সঙ্গে একটি ছবিও।


১৫ মে মারা গেছেন অভিনেত্রী, চিত্রনাট্যকার ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। তাঁর বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ মাঝেমধ্যেই মেয়েকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট করেন। তবে গতকাল রাতে দেওয়া পোস্টে উঠে এসেছে ঈদের স্মৃতি।


কায়সার হামিদ লিখেছেন, ‘এবার আমি হাটে যাওবার তাগিদটাই পাচ্ছিলাম না। কিন্তু যেতে হবে, তাই যাওয়া। কারিনার সঙ্গে গাড়িতে ঘোরাঘুরির স্মৃতি অনেক মনে পড়ছে।’মেয়ের জন্য প্রার্থনা করে তিনি আরও লিখেছেন, ‘এখন তো তুমি সব ভয়ভীতির ঊর্ধ্বে। আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, খুব ভালো রাখুক এই শুভকামনা করছি, আমিন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও