You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রে ঈদের দিনে এক ফ্রেমে সাকিব-জায়েদ

যুক্তরাষ্ট্রে ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তে এক ফ্রেমে দেখা গেল বাংলাদেশের দুই পরিচিত মুখ সাকিব আল হাসান ও জায়েদ খানকে। প্রবাসে ঈদের আমেজে তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ঈদের দিন হাস্যোজ্জ্বল পরিবেশে সময় কাটাচ্ছেন তারা। প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ও উৎসবকে ঘিরে ছিল উচ্ছ্বাস।

এ সময় ঈদ উপলক্ষে বক্তব্য দেন জায়েদ খান। তিনি বলেন, ‘ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর একে অপরের পাশে থাকা। দেশ থেকে দূরে থাকলেও হৃদয়ে বাংলাদেশ সবসময় থাকে। আমি চাই সবাই ভেদাভেদ ভুলে সুন্দরভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করুক।’

তিনি আরও বলেন, ‘প্রবাসে থাকা বাংলাদেশিরা সবসময় দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন। এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন