ঈদের নামাজ শেষে তাসকিন, ‘অস্ট্রেলিয়া সিরিজ সহজ হবে না’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ মে ২০২৬, ১২:৩৫

সারাদেশে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ এবারের ঈদও পালন করছেন ঢাকাতে। আর ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের ক্রিকেট নিয়েও কথা বলেছেন।


আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখলেও নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখেছেন তিনি। শুরুতেই ঈদের শুভেচ্ছা জানিয়ে তাসকিন বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার কোরবানি কবুল করুক। সবাই পরিবারের সাথে ঈদ উদযাপন করুন। প্রত্যেক বছরের ঈদই স্পেশাল। আমি যখনই সুযোগ পাই, দেশে থাকলেই এই ঈদগাহ মাঠে নামাজ আদায়ের চেষ্টা করি। আল্লাহর রহমতে এটা একটা অন্যরকম অনুভূতি। আল্লাহ যেন সামনেও এই তাওফিক দেন। সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখেন।’


অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে তাসকিন জানান, ‘আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়ার সাথে খেলা তো অবশ্যই সহজ হবে না। ওরা কঠিন প্রতিপক্ষ। আমরাও আশাবাদী। আমরা গত কয়েকটা সিরিজ জিতেছি। এই ধারাবাহিকতাটা থাকলে ইনশাআল্লাহ সামনে অনেক উন্নতি হবে।’


আগস্টে অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজের পরিকল্পনা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন এই পেসার, ‘ইনশাআল্লাহ, ধাপে ধাপে এগোচ্ছি। অস্ট্রেলিয়া টেস্ট তো এখনো দেরি আছে। তার আগে বেশ কিছু খেলা আছে। বর্তমান নিয়েই চিন্তা করছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও