২৯ বলে ১২ ছক্কায় ৯৭: গেইলের ছক্কার রেকর্ড এখন ১৫ বছরের সূর্যবংশীর
প্রথম আলো
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ১২:২৭
২৯ বলে ১২ ছক্কায় ৯৭ রান। স্ট্রাইকরেট ৩৩৪.৪৮। কাল নিউ চণ্ডীগড়ে আইপিএলের এলিমিনেটর ম্যাচে এমন ইনিংস খেলেছেন ১৫ বছর বয়সী সূর্যবংশী। এমন ইনিংস খেলার পথে অসংখ্য রেকর্ড গড়েছেন এই কিশোর। সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৭ রানের জয়ে তাঁর দল রাজস্থান রয়্যালসও পৌঁছে গেছে কোয়ালিফায়ারে।
৬৫
এবারের আইপিএলে মোট ৬৫টি ছক্কা হাঁকিয়েছেন সূর্যবংশী। টি–টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনো টুর্নামেন্টে এটিই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১২ আইপিএলে ৫৯টি ছক্কা মেরে আগের রেকর্ডটি গড়েছিলেন ক্রিস গেইল।
২৬৬
গেইল ৫৯টি ছক্কা মারতে খেলেছিলেন ৪৫৬ বল। আর সূর্যবংশী গেইলের রেকর্ড ভেঙে ৬৫টি ছক্কা মারলেন মাত্র ২৬৬ বলে!