You have reached your daily news limit

Please log in to continue


‘ডোনাল্ড ট্রাম্প’-এর ঠাঁই হচ্ছে চিড়িয়াখানায়

বিশ্বজুড়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলা বিরল ‘অ্যালবিনো’ জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানি স্থগিত করেছে সরকার। কোরবানি করার পরিবর্তে বিরল এই প্রাণীকে সংরক্ষণ করে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (কোরবানির ঈদের আগের দিন) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় মহিষটির ক্রেতা মনিরুজ্জামানের বাড়ি থেকে পুলিশ সেটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

চার বছর বয়সী এই অ্যালবিনো মহিষটির ওজন প্রায় ৬৮০ কেজি। গোলাপি ত্বক ও মাথায় ঢেউখেলানো সোনালি লোমের কারণে সেটিকে দেখতে অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো লাগে বলে মনে করছেন অনেকে। মূলত এই কারণেই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ভাই মহিষটির নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন