You have reached your daily news limit

Please log in to continue


ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মুশফিক–তাইজুল, কত নম্বরে তাঁরা?

চার ইনিংসে এক ফিফটি ও এক সেঞ্চুরিতে ২৫৩ রান। হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে এমন পারফরম্যান্সের পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছেন মুশফিকুর রহিম। প্রায় দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের ১৬তম স্থানে উঠে এসেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে উঠেছেন তাইজুল ইসলামও। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে এই বাঁহাতি স্পিনার জায়গা করেছেন ১১ নম্বরে। শুধু এই দুজন নন, আজ হালনাগাদ করা আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতির খবর পেয়েছেন বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার।

অভিজ্ঞ মুশফিক ১৬তম হওয়ার পথে ১০ ধাপ এগিয়েছেন। এর আগে টেস্টে তাঁর সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ১৭তম। ক্যারিয়ারসেরা ৭৩২ রেটিং পয়েন্টে ওঠা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। এর আগে তাঁর সর্বোচ্চ ছিল র‍্যাঙ্কিং ছিল ১৩তম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন