You have reached your daily news limit

Please log in to continue


আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: কক্ষের পরিবেশ ছিল ‘সাফোকেটিভ’, বললেন স্বাস্থ্যের ডিজি

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডের যে অংশে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে, সেখানকার পরিবেশ ‘শ্বাসরুদ্ধকর’ ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।

বুধবার দুপুরে হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভোরে এই রুমটিতে এসি জটিলতা অথবা যে কোনো কারণেই হোক ওখানের যে পরিবেশ একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি। ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে, এসিটি বন্ধ করলে ওখানে আর ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই।”

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেছেন, আগামী তিন দিনের মধ্যে এই প্রতিবেদন দেবে।

কোরবানির ঈদের আগের দিন সকালে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর খবর পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেয়। খবর পেয়ে সেখানে ছুটে যান পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

মৃত শিশুগুলোর পরিবারের পক্ষ থেকে অবহেলার অভিযোগ আনা হলেও ঠিক কী কারণে শিশুগুলোর মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি কেউ।

এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও অস্বাভাবিক’ হিসেবে বর্ণনা করে অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ওই ওয়ার্ডে ১১ জন মা ছিলেন। তাদের মধ্যে ৬ জন মা তাদের শিশুর সন্তানসহ ছিলেন। শিশুগুলোর বয়স একদিন থেকে তিন দিনের ভেতরে। আর বাকি পাঁচ শিশু এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন