You have reached your daily news limit

Please log in to continue


আদ-দ্বীন হাসপাতালে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার কারণ ও রহস্য উদ্‌ঘাটনে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার কোনো ঘটনা ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আজ বুধবার দুপুরের পর ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম আদ-দ্বীন হাসপাতালে পৌঁছায়।

নাম প্রকাশ না করার শর্তে টিমের এক সদস্য বলেন, ‘সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে আমরা এখানে এসেছি। যে কক্ষে নবজাতকেরা মারা গেছে, সেখানে উন্নত প্রযুক্তির কিছু ডিভাইস দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কি না, ছড়ালে সেটি কী ধরনের গ্যাস এবং কী পরিমাণে ছিল, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন