You have reached your daily news limit

Please log in to continue


ঈদের মাংস খাওয়ায় কিডনি রোগীর সতর্কতা জরুরি

কোরবানির ঈদ মানেই আনন্দ, পরিবার-পরিজনের মিলনমেলা আর নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন। বিশেষ করে গরু বা খাসির মাংস ছাড়া ঈদের খাবারের তালিকা যেন পূর্ণতা পায় না। তবে এই আনন্দের সময় কিডনি রোগীদের বাড়তি সতর্ক থাকতে হয়। কারণ অতিরিক্ত বা অনিয়ন্ত্রিতভাবে মাংস খাওয়া কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে এবং শারীরিক জটিলতা বাড়িয়ে দিতে পারে।

এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, যারা কিডনির সমস্যায় ভোগছেন, যেমন ক্রনিক রেনাল ফেইলিওর, তাদের প্রোটিনজাতীয় খাদ্য কম খেতে বলা হয়। তাই মাংস খাওয়ার ব্যাপারে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ক্রমেই অতিরিক্ত খাওয়া ঠিক হবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সারা বছরের মতো ঈদের সময়ও কম মাংস খাওয়া ভালো।

কেন কিডনি রোগীদের সতর্ক থাকা প্রয়োজন?

কিডনি শরীরের বর্জ্য পদার্থ ও অতিরিক্ত পানি বের করে দেয়। কিন্তু কিডনির কার্যক্ষমতা কমে গেলে অতিরিক্ত প্রোটিন, লবণ, চর্বি ও খনিজ পদার্থ শরীরে জমে নানা সমস্যা তৈরি করতে পারে। ঈদের সময় সাধারণত অতিরিক্ত মাংস, তেল-মসলা ও ভাজাপোড়া খাবার খাওয়ার প্রবণতা বাড়ে, যা কিডনি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।

বিশেষ করে লাল মাংসে প্রচুর প্রোটিন ও পিউরিন থাকে। অতিরিক্ত গ্রহণ করলে রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে পারে। পাশাপাশি উচ্চ রক্তচাপ, শরীরে পানি জমা, শ্বাসকষ্ট কিংবা ফোলাভাবের সমস্যাও দেখা দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন