You have reached your daily news limit

Please log in to continue


মেশিনগান নয়, গিটার হাতে ‘রকস্টার’ শাকিব কি বড় ঝুঁকি নিচ্ছেন

শাকিব খান নিজের সিনেমার প্রচারে অংশ নেন না। সে তো শাহরুখ খান, অজিত, বিজয় থেকে ফাহাদ ফাসিল—অনেক বলিউডি আর দক্ষিণি তারকাই নেন না। কিন্তু কয়েক বছর ধরে শাকিব খান যা করেন, সেটা হলো মুক্তির কয়েক সপ্তাহ পরে সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হন। বিশেষ প্রদর্শনী শেষে সবাই সিনেমার প্রশংসা করবে, বড় তারকার স্তুতি গাইবে এটাই যেন অলিখিত নিয়ম। সে জন্যই এবার কৌতূহলটা বেশি ছিল। কারণ, গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আবু হায়াত মাহমুদ পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ঠিক পাতে দেওয়ার মতো নয়।

মুক্তির আগে তো বটেই, মুক্তির পরেও সিনেমাটি নিয়ে চলছিল এন্তার বিতর্ক। এমন সিনেমার বিশেষ প্রদর্শনী কি হবে? হলেও কি শাকিব খান সেখানে যাবেন? এখানেই বড় চমকটা নিজের আস্তিনের তলায় লুকিয়ে রেখেছিলেন শাকিব। তিনি গেলেন এবং প্রদর্শনী শেষে ছবির ব্যর্থতার সব দায় নিজের কাঁধে তুলে নিলেন! সিনেমার ব্যর্থতার বড় দায় পরিচালক ও প্রযোজকের। কিন্তু শাকিব যেভাবে বড় তারকাসুলভ মনোভাব দেখিয়ে সবাইকে আড়াল করেছেন, সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে চমকের এখানেই শেষ হয়, এর দিন কয়েকর মধ্যেই আসে পবিত্র ঈদুল আজহার সিনেমা ‘রকস্টার’–এর পোস্টার। যা দেখে চমকে যাওয়ার জোগাড়। তবে কে জানত, সেটা কেবল শুরু মাত্র, শাকিবের ‘রকস্টার–চমক’–এর তখনো বাকি আছে।

অচেনা শাকিব

‘তুফান’, ‘বরবাদ’ থেকে ‘প্রিন্স’—গত কয়েক বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলো শাকিব খানকে দেখা গেছে গ্যাংস্টার নয়তো সহিংস অ্যাকশনের চেহারায়। যেখান থেকে আপনি যদি ‘রকস্টার’–এর পোস্টারে পনিটেল চুল, সারা শরীরে ট্যাটু, ছিপছিপে শরীরের শাকিবকে দেখেন; চমকে না গিয়ে উপায় কী। এরপর আসে অ্যানিমেশন টিজার। বাংলাদেশের সিনেমায় অ্যানিমেশন টিজার!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন