You have reached your daily news limit

Please log in to continue


অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা কবে, থাকছে কি কোনো চমক?

আগামী জুন মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। যেখানে তিন ওয়ানডে ম্যাচের সঙ্গে রয়েছে তিন টি-টোয়েন্টি ম্যাচও। আর এই সিরিজের জন্য ইতোমধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের কেউই দলে নেই।

তবে এখনও বাংলাদেশ তাদের দল ঘোষণা করেনি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী মাসের প্রথম দিন টাইগারদের দল ঘোষণা করবে বিসিবি। ধারণা করা হচ্ছে, এই সিরিজে থাকছে না কোনো চমক। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে থাকা ক্রিকেটাররাই খেলবেন এই সিরিজে।

সিরিজ শুরুর আগে ৪ জুন থেকে মিরপুর শেরে-ই বাংলার মাঠে হবে অনুশীলন ক্যাম্প। বাংলাদেশে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ৯ জুন। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। মিরপুর শেরে-ই বাংলাতে ওয়ানডে শেষে চট্টগ্রামে তিন টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন