পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১০:৫৫
বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল চালু হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধের তথ্য জানায় ঘাট কর্তৃপক্ষ।
প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল চালু করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির জিএম সালাম মিয়া জানান, ঝড় ও বৃষ্টির কারণে নিরাপত্তার স্বার্থে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল আবার চালু করা হয়েছে।
ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ও আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে।