সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত
প্রথম আলো
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১৮:৪৮
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার দিন (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেবেন।
সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঈদের জামাত