You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগোচ্ছে, কী থাকছে চুক্তিতে?

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গত কয়েক দিনে অগ্রগতির ইঙ্গিত মিলেছে। তবে সম্ভাব্য চুক্তিতে ঠিক কী থাকতে পারে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে আলোচনা এবং কূটনৈতিক তৎপরতার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি অনেকটাই এগিয়েছে। তবে পরে তিনি আলোচকদের তাড়াহুড়ো না করার নির্দেশ দেন। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি যুদ্ধ শেষের সমঝোতা নয়; বরং ভবিষ্যৎ আলোচনার জন্য সময় কিনে নেওয়ার একটি কাঠামো হতে পারে।

সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির মূল বিষয়

কূটনৈতিক সূত্রগুলোর মতে, প্রাথমিক যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে অন্তত ৬০ দিনের জন্য বর্তমান যুদ্ধবিরতি বাড়ানো হতে পারে। একই সঙ্গে কয়েকটি মৌলিক নীতিতে দুই পক্ষ একমত হওয়ার চেষ্টা করছে।

এসবের মধ্যে রয়েছে—হরমুজ প্রণালি ফের খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা এবং ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া।

এরপর গ্রীষ্মজুড়ে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন