হামলার পরও রুবিও বললেন, ইরানের সঙ্গে কয়েক দিনের মধ্যে চুক্তি সম্ভব

প্রথম আলো প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১১:৪১

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনো দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা আছে। আজ মঙ্গলবার ভারতের জয়পুর সফরকালে রুবিও সাংবাদিকদের এমনটা বলেছেন।


জয়পুর শহরে সরকারি সফরের সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ কাতারে কিছু আলোচনা হয়েছে। তাই আমরা দেখতে চাই, কোনো অগ্রগতি করা যায় কি না। আমার মনে হয়, প্রাথমিক নথির নির্দিষ্ট বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে অনেক আলোচনা চলছে। তাই এটি চূড়ান্ত হতে কয়েক দিন সময় লাগতে পারে।’


রুবিও আরও বলেন, ‘প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) চুক্তি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, নয়তো কোনো চুক্তিই হবে না।’


ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র গতকাল সোমবার ইরানে নতুন করে বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও