You have reached your daily news limit

Please log in to continue


ক্ষমতা নয়, মানবকল্যাণের হাতিয়ার হোক এআই: পোপ লিও

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন মানবজাতির প্রতিপক্ষ না হয়ে প্রগতির হাতিয়ার হয় সেই আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও।

৪২ হাজারেরও বেশি শব্দের এক বিশেষ দলিলে তিনি এআই’কে মানুষের সমকক্ষ ভাবার ভুল ধারণা নিয়ে সতর্ক করেন এবং এর অনৈতিক ব্যবহার ঠেকাতে বিশ্বনেতাদের কঠোর নীতিমালা তৈরির তাগিদ দিয়েছেন।

তবে সতর্ক বার্তার পাশাপাশি পোপ লিও প্রযুক্তিটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে মানবকল্যাণে ব্যবহারের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

সোমবার পোপ লিও নিজের প্রথম ‘পেপাল এনসাইক্লিক্যাল’ প্রকাশ করেছেন, যা ক্যাথলিক চার্চের প্রায় ৪০০ বছরের পুরানো এক ঐতিহ্য। যার মাধ্যমে কোনো বিশেষ বিষয়ের ওপর চার্চ তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মতামত প্রকাশ করে।

এ দলিলে পোপ লিও সতর্ক করে বলেছেন, “এ ধরনের বুদ্ধিমত্তাকে মানুষের বুদ্ধিমত্তার সমকক্ষ ভাবাটা মস্ত বড় ভুল ধারণা। এসব সিস্টেম কেবল মানুষের বুদ্ধিমত্তার কিছু নির্দিষ্ট কার্যকারিতাকে অনুকরণ বা নকল করে মাত্র।

“আর এমনটা করতে গিয়ে এরা প্রায়শই গতি ও গণনাসক্ষমতার দিক থেকে মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যায়, যা অনেক ক্ষেত্রে বেশ কিছু বাস্তব সুবিধাও বয়ে আনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন