‘দলকে আমার এখনো অনেক কিছুই দেওয়ার আছে’

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৯:৪৮

বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সাতবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ফাহিমা খাতুন। ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে যাওয়া সেই বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গতকালই দলের সঙ্গে ঢাকা ছেড়েছেন ফাহিমা। যাওয়ার আগে আজকের পত্রিকার সঙ্গে নিজের দীর্ঘ ক্যারিয়ার, ভবিষ্যৎ, উঠে আসার পেছনে পরিবারের অবদান, ক্রিকেট নিয়ে নিজের আবেগসহ আরও কিছু বিষয়ে কথা বলেছেন এই লেগ স্পিনার।


বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবেন। অনুভূতি কেমন?


ফাহিমা খাতুন: অনেক ভালো লাগা কাজ করছে। সব থেকে বড় উৎসাহের জায়গাটা হচ্ছে আমার পরিবার। পরিবার খুব সাপোর্ট করে। প্রথম দিকে না করলেও এখন খুব সাপোর্ট করে। তারা আমাকে নিয়ে গর্বও করে। আমার ভালো লাগার জায়গাটা হলো, লম্বা সময় ধরে, মানে ১৩ বছরের বেশি সময় দেশের হয়ে খেলছি। এখন সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষা।


আজকের এই অবস্থানের জন্য পরিবারকে কৃতিত্ব দিতে চান? তাই তো?


ফাহিমা খাতুন: হ্যাঁ, অবশ্যই। আমার বাবা সরকারি চাকরি করতেন, তিনি বাইরে থাকতেন সব সময়। আমরা তিন বোন, এক ভাই। গার্ডিয়ান হিসেবে আমার বড় ভাই ছিলেন। তিনি প্রথমে চাইতেন না, আমি খেলাধুলা করি। আমি তাঁর অগোচরেই খেলাধুলা করেছি। আমার বড় বোন সব সময় সাপোর্টিভ ছিলেন। ছোটবেলা থেকে আমি যা-ই করতে চেয়েছি, যেদিকে আমার প্রতিভা ছিল, তিনি সাপোর্ট করেছেন। তো বলতেই হয়, অবদান আমার বড় বোনের। যেখানেই এই প্রসঙ্গ আসে, বড় বোনের কথাই বলি। তবে হ্যাঁ, পুরো পরিবারই পাশে ছিল সব সময়।

২০১৪ সালের প্রথম বিশ্বকাপ আর ২০২৬ সালের বিশ্বকাপ—দুই সময়ের বাংলাদেশ দলকে কীভাবে দেখেন?


ফাহিমা খাতুন: ২০১৪ সালের বিশ্বকাপে আমরা মনে হয় দুইটা অথবা একটা ম্যাচ জিতেছিলাম। সে সময়ের তুলনায় বর্তমান দলে অনেক পরিবর্তন এসেছে। মেয়েদের ক্রিকেটটা আগের মতো নেই। বিশ্ব ক্রিকেটে মেয়েরা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, সেদিক থেকে বাংলাদেশের নারী ক্রিকেটেও অনেক উন্নতি হয়েছে। ২০১৮ সালে আমরা এশিয়া কাপ জিতেছি। সেখান থেকে আমাদের উৎসাহের জায়গাটা তৈরি হয়েছে। আমাদের দলে অভিজ্ঞ-তারুণ্যের একটা মেলবন্ধন আছে। সবাই খুব ভালো করছে। এখন আমাদের লক্ষ্য শুধু ভালো ক্রিকেট খেলা নয়, এখন জয়ের দিকে লক্ষ্য থাকে।

এত বছর ধরে জাতীয় দলে টিকে থাকার বড় রহস্য কী?


ফাহিমা খাতুন: ছোটবেলা থেকে আমার ফিটনেস অনেক ভালো ছিল। খাবারের প্রতি আমার নিয়ন্ত্রণ আছে। অস্বাস্থ্যকর কিছু খাই না। আমার মনে হয়, যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার ফিটনেস ভালো থাকবে, তখন আপনি যেটা চাইবেন, দ্রুত ফল না পেলেও একটা সময় পাবেন। কারণ, শরীর ভালো থাকলে ব্রেন অনেক ভালো কাজ করবে। তো আমি বলব, খাদ্যাভ্যাস থেকে শুরু করে আমার প্যাশন, কঠোর পরিশ্রম—সবকিছুই ঠিক রাখতে পারি। চেষ্টা করি নিজের কাজটুকু করার। এমন চিন্তা কখনো আসেনি যে লম্বা সময় খেলছি, দলে আমার জায়গা স্থায়ী হয়েছে। সবকিছু মেনে চলার চেষ্টা করি। এটাই রহস্য হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও