You have reached your daily news limit

Please log in to continue


ঈদ ঘিরে মাঠে বিএনপি

পবিত্র ঈদুল আজহায় বিশেষ রাজনৈতিক পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। দল ও সরকারের বিরুদ্ধে চলমান নানা ‘অপপ্রচার’ প্রতিরোধ এবং সরকারের গত তিন মাসের উন্নয়ন বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঈদের সময় মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে দলের অধিকাংশ কেন্দ্রীয় নেতা, মন্ত্রী এবং সংসদ সদস্যরা (এমপি) নিজ নিজ এলাকায় ঈদ উদ্‌যাপন করবেন বলে জানা গেছে।

দলীয় সূত্র বলছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মন্ত্রী, এমপি ও দলীয় নেতাদের জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। ঈদের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করার পাশাপাশি এলাকার সাংগঠনিক যোগাযোগ জোরদার করতে বলা হয়েছে। ইতিমধ্যে অনেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় অনেক নেতা নিজ নিজ এলাকায় চলে গেছেন। অনেকে ঢাকায় ঈদের নামাজ শেষে এলাকায় রওনা দেবেন। স্থানীয় পর্যায়ে ঈদ পুনর্মিলনী, শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ কর্মসূচির প্রস্তুতিও নেওয়া হয়েছে। সেখানে তৃণমূল নেতা-কর্মী ও মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মন্ত্রী ও নেতারা সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা তুলে ধরবেন। একই সঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর ‘অপপ্রচার ও বিভ্রান্তি’র বিষয়ে জনগণকে সতর্ক করবেন। কেন্দ্র থেকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকা নাটোরে জনগণের সঙ্গে ঈদ উদ্‌যাপন ও শুভেচ্ছা বিনিময় করব। এ ছাড়া জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির বর্তমান অবস্থা তুলে ধরব, যাতে জনগণ জানতে পারে গত তিন মাসে সরকার কী কী উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে এবং আগামী দিনের পরিকল্পনা কী। পাশাপাশি সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা গণসংযোগের মধ্য দিয়ে জনগণের কাছে পরিষ্কার করা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন