You have reached your daily news limit

Please log in to continue


ঈদের রেসিপি

ঈদুল আজহায় খাওয়াদাওয়ার বেশ বড় আয়োজন থাকে; বিশেষ করে মাংসের বিভিন্ন পদ রান্না করা হয় এই ঈদে। এবারের ঈদে গরু বা খাসির ভিন্ন ভিন্ন পদ রান্নার কথা ভেবে থাকলে আড্ডা আপনার সঙ্গেই জমবে ভালো। এই ঈদে টুকে রাখার মতো গরু এবং খাসির মাংসের কয়েকটি জম্পেশ রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

গরুর মাংসের পদ

লেমন বিফ
উপকরণ

গরুর মাংস ২ কেজি, আদা ও রসুনকুচি ৪ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, শুকনো মরিচ লম্বা করে কাটা ২ টেবিল চামচ, আস্ত জিরা ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, এলাচি ও দারুচিনি ২ থেকে ৩ পিস করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭ থেকে ৮টি।

প্রণালি

মাংস টুকরো করে ধুয়ে নিতে হবে। মাংসে লেবুর রস মাখিয়ে রেখে দিন ২০ মিনিট। তারপর কড়াইয়ে সয়াবিন তেল গরম করে জিরার ফোড়ন দিন। তাতে আদাকুচি দিয়ে একটু ভেজে বাকি সব উপকরণ ও মাংস দিয়ে ভালোভাবে নেড়ে ৫ মিনিট কষিয়ে নিতে হবে। আবার পরিমাণমতো পানি দিয়ে ঢেকে অল্প আঁচে ৩০ মিনিট রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে তেল ওপরে ভেসে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে ৩ মিনিট দমে রাখুন। এভাবে ঘি দিয়ে আরও ২ মিনিট রেখে দিন। তারপর নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের লেমন বিফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন