ঈদে আসছে বালামের ‘মাওলা’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ২০:০৮
সংগীতশিল্পী বালামের ‘মাওলা’ শিরোনামে অ্যালবামটি প্রকাশ পাচ্ছে কোরবানির ঈদে।
অ্যালবামের টাইটেল সং ‘মাওলা’র মিউজিক ভিডিও প্রচার হবে সোমবার। বালামের ইউটিউব চ্যানেলে শোনা যাবে গানটি।
‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’ এমন কথায় গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। গানের ভিডিও চিত্র করেছেন তানিম রহমান।
- ট্যাগ:
- বিনোদন
- মিউজিক ভিডিও