৩৭% কারখানার শ্রমিকদের ঈদ বোনাস এখনো বাকি
প্রথম আলো
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ২০:০৬
দেশের আটটি শিল্প অঞ্চলের প্রায় ১০ হাজার শিল্পকারখানার মধ্যে সাড়ে ৩৬ শতাংশ গতকাল রোববার বিকেল চারটা পর্যন্ত তাদের শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেনি। শুধু তা–ই নয়, ৫ শতাংশ কারখানায় এখনো গত এপ্রিল মাসের বেতন বাকি রয়ে গেছে।
দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস ২১ মের মধ্যে এবং মাসিক বেতন নির্ধারিত তারিখে আবশ্যিকভাবে পরিশোধের নির্দেশ দিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ১৪ মে ঢাকার সিরড্যাপ মিলনায়তনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) এবং আরএমজিবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ঈদ বোনাস