You have reached your daily news limit

Please log in to continue


ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় গ্রেপ্তার এনসিপির তারেক রেজার জামিন

ঝিনাইদহ জেলা ছাত্রদলের এক নেতার করা মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিন পেয়েছেন। তবে একই মামলায় এনসিপির যুব শাখা জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঝিনাইদহ আদালত এই আদেশ দেন।

এনসিপির ঝিনাইদহ জেলা যুগ্ম সমন্বয়ক হামিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, রোববার তারেক রেজাকে ছাত্রদলের এক মামলায় পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন